চরফ্যাশনে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ

চরফ্যাশন সংবাদদাতা ॥
তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পূর্ব ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সালাউদ্দিন সুমন। ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন (সাদ্দাম) ও সদস্য সচিব মো. রায়হান হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ বাড়ানোর পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হতে পারে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিতরা।
