স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদের ঝড় বিভিন্ন মহলে
বোরহানউদ্দিনে অপহরণের অভিযোগে যুবক আটক

বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে সাব্বির হাওলাদার নামে এক যুবককে আটক করেছে SRB। সোমবার উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বিরের বিরুদ্ধে এক কিশোর ও এক কিশোরীকে অপহরণের অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়েছে, অপহরণের পর ভুক্তভোগীদের কাছ থেকে মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা নেওয়া হয়। পাশাপাশি তাঁদের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে SRB-এর একটি দল অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে আটক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, ঘটনায় ভুক্তভোগীদের পরিচয় এবং এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না—এসব বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
