পথে-ঘাটে পথকুকুরের আতঙ্ক, জলাতঙ্ক প্রতিরোধে কতটা প্রস্তুত ভোলা ?
তজুমদ্দিনে ছাত্রলীগ নেতা মিথুন হাওলাদার সিলেট থেকে গ্রেপ্তার

তজুমদ্দিন সংবাদদাতা :
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিথুন হাওলাদারকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পোস্ট, ভিডিও ও রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং শেয়ার করার অভিযোগে মিথুন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
