সর্বশেষঃ

লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম মিয়ার ইন্তেকাল

লালমোহন প্রতিনিধি:

ভোলার লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও ভোলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট একেএম নজরুল ইসলাম মিয়া মারা গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অ্যাডভোকেট একেএম নজরুল ইসলাম মিয়া সাংবাদিকতা, আইন পেশা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লালমোহন প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং ভোলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।