তজুমদ্দিনে অব্যাহত গরু ও ঘরবাড়ি চুরি: গ্রাম পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী
লালমোহনে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত বিন সাদেক।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল পাঞ্চায়েতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
