চরফ্যাশনে ঝড়ে লণ্ডভণ্ড ট্রলার, গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে
লালমোহনে গর্ভবতী মায়েদের সেবা বিষয়ে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মা কেয়ার’ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিবন্ধন ও সেবা কার্যক্রম বিষয়ে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ‘মা কেয়ার’ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিবন্ধন, তথ্য সংরক্ষণ ও সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গর্ভকালীন সময়ে মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থার কার্যকর ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গর্ভবতী মায়েদের নিবন্ধন ও প্রয়োজনীয় সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।
