সর্বশেষঃ

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ভোলার লালমোহনে পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারে মোহাম্মদ ইমামের মুদি দোকানের পূর্ব পাশে পাকা রাস্তা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ (৩৫) নামে একজনকে আটক করা হয়।

অন্যদিকে, লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ির রোডে বাবুলের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব হোসেন (২৩) নামে আরেকজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে এসআই দেবরাজ চক্রবর্তী, এএসআই আল আমিন, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জুয়েল, এএসআই মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র: পুলিশ মিডিয়া সেল, ভোলা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।