ভোলার দৌলতখানে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ: বিচার ও নিরাপত্তার দাবিতে পরিবার
আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) গুমের মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে মায়ের ডাক সংগঠন ও গুমের ভুক্তভোগী পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে আসেন এবং চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় গুমের বিচারের জন্য আরও ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার দাবি জানান ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, গুমের মামলাগুলোর তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুতই তদন্ত প্রতিবেদন আসবে প্রসিকিউশনের হাতে।
