চরফ্যাশনে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার ॥
ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ভোলার চরফ্যাশন উপজেলায় ঝোপঝাড় পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস ও রোগের বিস্তার রোধে বিভিন্ন স্থানের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসাধারণকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। এ ধরনের জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
