চরফ্যাশনে ঝড়ে লণ্ডভণ্ড ট্রলার, গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে
তজুমদ্দিনে গর্ভবতী মায়েদের MMS সাপ্লিমেন্ট বিষয়ে প্রশিক্ষণ

ভোলার তজুমদ্দিন উপজেলায় গর্ভবতী মায়েদের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন (MMS) কার্যক্রম বাস্তবায়নে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) তজুমদ্দিন উপজেলায় আয়োজিত এ প্রশিক্ষণে গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতকরণ, MMS সাপ্লিমেন্টের ব্যবহার, সেবাদানের পদ্ধতি এবং কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। তিনি গর্ভবতী মা ও অনাগত শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পুষ্টি ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে তজুমদ্দিন উপজেলার সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা অংশ নেন। মাঠপর্যায়ে গর্ভবতী মায়েদের কাছে MMS সাপ্লিমেন্ট কার্যক্রম সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং সেবাদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের MMS সাপ্লিমেন্টের ব্যবহার ও সেবাদান পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে গর্ভবতী মায়েদের পুষ্টিসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
