সর্বশেষঃ

চরফ্যাশনে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ

চরফ্যাশন প্রতিনিধি

‘আওয়ামী সন্ত্রাসের’ প্রতিবাদে ভোলার চরফ্যাশনে মিছিল ও গণসমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে উপজেলা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এ সময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি চরফ্যাশন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, পুনরায় তাঁর দেশে আসার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের এ দেশে ঠাঁই হবে না।

সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।