জাতিসংঘের সাধারণ পরিষদে এমপি নয়ন, উচ্ছ্বসিত চরফ্যাশন-মনপুরার বাসিন্দারা
চরফ্যাশনে কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলিম শিক্ষার্থীদের নবীনবরণ ও ছবক

চরফ্যাশন সংবাদদাতা :
ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তি হওয়া শতাধিক শিক্ষার্থীর নবীনবরণ ও ছবক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল আমিন।
আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধকে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি নিজেদের চরিত্র ও ভবিষ্যৎ জীবন গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের সফল ও সুন্দর শিক্ষাজীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
