সর্বশেষঃ

ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলা, পৌর, কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল পৌর শহরের ৩নং ওয়ার্ড এলাকায় ডোবা, মজা পুকুর ও আশেপাশের এলাকায় দিনভর পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। পরিচ্ছন্নতা শেষে তারা ওই এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীও পালন করে। বুধবার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা, পৌর, কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদলে নেতৃবৃন্দ।
অভিযানকালে নেতাকর্মীরা পৌর ভবনের বিপরীত দিকের মজা পুকুর ও এর আশপাশের সড়ক, ড্রেন এবং জমে থাকা কচুরিপানা, ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে মশার বংশবৃদ্ধি রোধে মশকবিরোধী ওষুধ ছিটানো হয় এবং পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ৩নং ওয়ার্ড এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সামাজিক
সচেতনতা ও নিজস্ব আঙিনা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। ছাত্রদল সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সব সময় মাঠে থাকবে। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কাজে সক্রিয়ভাবে অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।