সর্বশেষঃ

চরফ্যাশনে কৃষকের রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

মোঃ আরিফ,  চরফ্যাশন, ভোলা

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক বেল্লাল হোসেন জানান, হালিমাবাদ গ্রামে তার মালিকানাধীন ও ভোগদখলীয় ৭ একর জমি নিয়ে প্রতিপক্ষ আবুল কালাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে বলে দাবি করেন তিনি। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মঙ্গলবার সকালে আবুল কালাম গং কয়েকজন লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করেন।এ সময় বিল্লাল ও তার পরিবারের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার রোপণ করা ধানের চারা উপড়ে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। এতে জমিতে রোপণ করা ধানের চারার ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক বেল্লাল হোসেন।

তিনি আরও অভিযোগ করেন, ধানের চারা উপড়ে ফেলার ঘটনায় বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি দেখানো হয়।

এ বিষয়ে প্রতিপক্ষ আবুল কালামকে একাধিকবার কল দিলেও সে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

চরফ্যাশন থানার ওসি মোঃ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে অভিযোগটিতদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।