ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন
বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের আওতাধীন বোরহানউদ্দিন উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা শপথ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম ফারুকী। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ বিন রফিক।
অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা শাখার নবগঠিত কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ইসমাইল হোসাইন গাজী। সহ-সভাপতি হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নোমান হোসাইন ও মাওলানা আমানুল্লাহ।
এ ছাড়া মুফতি হোসাইন মাহমুদকে সেক্রেটারি, মাওলানা রহমাতুল্লাহকে জয়েন্ট সেক্রেটারি, মাওলানা কারি মাকসুদুর রহমানকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং মাওলানা মাসউদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির দায়িত্বশীলদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শপথ ও পরিচিতি সভায় উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
