সর্বশেষঃ

বোরহানউদ্দিন থানার ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা

ভোলা জেলার বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) ভোলা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের অফিস কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামান, ডিআইও-১সহ ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।