সর্বশেষঃ

ভোলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

ভোলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে জেলা পুলিশ। মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদ সংরক্ষণ ও পুকুরের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোলা পুলিশ লাইন্সের পুকুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ লাইন্সের জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ সম্পদ সংরক্ষণে উৎসাহিত করতেই পোনা অবমুক্ত করা হয়েছে।

কর্মসূচিতে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, পিপিএম (সেবা), জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), রিজার্ভ অফিসের আরওআইসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ লাইন্সের পুকুরটি নিয়মিত ব্যবস্থাপনার আওতায় রেখে মাছের উৎপাদন ও জলজ পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।