সর্বশেষঃ

চরফ্যাশনে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ হাজার টাকাসহ দুজন গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আমিনুল ইসলাম (৫৬) ও মোসা. হাছনে আরা ওরফে হাচনা (৩৫)। পুলিশ বলছে, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।