সর্বশেষঃ

বোরহানউদ্দিনে মেঘনা নদীতে অজ্ঞাত কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ রাফসান জানি, ভোলা

ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার পক্ষীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মামুনের মাছঘাটের পূর্ব পাশে মেঘনা নদীর কিনারা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নদীর তীরে মরদেহটি ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, শিশুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শিশুটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। কেউ শিশুটিকে চিনতে পারলে বোরহানউদ্দিন থানায় অথবা হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।