সর্বশেষঃ

বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস উল্টে আহত ৪

ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে দিঘলদী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস উল্টে চারজন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিকা ইউনিয়নের মিলন বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চরফ্যাশন থেকে ছেড়ে আসা বাসটি মিলন বাজার এলাকায় পৌঁছালে পাশের একটি সড়ক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে অটোরিকশাটিকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা চার যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।