সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাকিল (২৪)। তিনি বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া ৯ নম্বর ওয়ার্ডের আলমগীর মাঝির ছেলে।

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, মোঃ শাকিলের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯২ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানাও মুলতবি ছিল।

এদিকে, বোরহানউদ্দিন থানার একটি মোটরসাইকেল চুরি মামলায়ও মোঃ শাকিলকে এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়মিত মামলা ও সাজা পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।