সর্বশেষঃ

বোরহানউদ্দিনে চুরি যাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকার R15-M উদ্ধার, প্রধান দুই আসামি গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে চুরি যাওয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের R15-M মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। GPS Tracking ও সিসিটিভি ফুটেজের সহায়তায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের সহযোগিতায় লাহারহাট স্পিডবোট ঘাট এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মো. শাকিল হোসেন (২২) ও মো. নিহাদ (১৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, চুরি যাওয়া মোটরসাইকেলটি GPS Tracking-এর মাধ্যমে শনাক্ত করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এবং অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা নং-০৮, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।