বোরহানউদ্দিনে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখার কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন গাজী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন মাহমুদ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি এইচ. এম. খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বোরহানউদ্দিন মডেল মসজিদের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। এতে উপজেলা শাখার সভাপতি এইচ. এম. খালেদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক এম. এম. মাহাদী হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. তামিম হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মীরাও অংশগ্রহণ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
