বোরহানউদ্দিনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বোরহানউদ্দিন থানার এএসআই (নিরস্ত্র) মো. নাজির হোসেন সঙ্গীয় ফোর্সসহ র্যাব-২ (ঢাকা)-এর একটি টিমের সহায়তায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট ২০২৬ দুপুর সাড়ে ২টার দিকে রাজধানীর রমনা থানাধীন মগবাজার আশুরা মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় হাতিরঝিল থানার মামলা নং-১৮(৮)১৯ এবং দায়রা নং-৫৮৬/২০-এর যাবজ্জীবন সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফাহিম হোসেন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. জাকির হোসেন ও রোকসানা বেগমের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
