সর্বশেষঃ

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ভোলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

২৫ আগস্ট সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু. আনোয়ার-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা দারুল হাবিব খানকাহ শরীফের খতিব মাওলানা মো. মাসুদ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ভোলার পীর কুতুবুল এরশাদ হযরত মৌলভী সুফি হাবিবুর রহমান (রহ.)-এর নাতি আলহাজ্ব মো. মনিরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশব, কর্মময় জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থীদের মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-ই-খোদা, নাত-ই-রাসুল, মহানবী (সা.)-এর জন্ম ও জীবন সম্পর্কিত রচনা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় কলেজের প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মো. আজিজুল ইসলাম, প্রভাষক মোস্তফা কামাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী অনুষ্ঠানে অংশ নেন। সবশেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভোলার পীর কুতুবুল এরশাদ হযরত মৌলভী সুফি হাবিবুর রহমান (রহ.)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।