বোরহানউদ্দিনে সাচড়ায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এমপির হাতকে শক্তিশালী করতে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা ও সদস্য সচিব এড কাজী মোঃ আজমের নির্দেশনায় মঙ্গলবার (১৮ আগস্ট) সাচড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড মহিরউদ্দিন হাওলাদার বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাচড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীদের শপথ পাঠ করান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অনুষ্ঠানের সভাপতি মোঃ মোস্তাফা কুদ্দুস মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মোহাম্মদ পুর থানা ছাত্রদলের সভাপতি মোঃ বশিরউল্লাহ বশির, পৌর বিএনপির নেতা বাসেদ আলম বাচ্চু। সদস্য আবুল কালাম আজাদ, আকবার দোজাহান, সিরাজ কাজী, মাহাবুব আলম খান, মাসুদ রানা গনী, কৃষক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি আসাদুজ্জামান অভি, সাধারণ সম্পাদক হাবিব চৌকিদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইব্রাহিম সোহাগ, শ্রমিক দলের সভাপতি কবির খান, সম্পাদক মোঃ রিপন সিকদার, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন মেনা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ জিয়া, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন হাওলাদার প্রমূখ।
নবগঠিত কমিটির সভাপতি সফিউর রহমান সফু, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম হাওলাদার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সিডু। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানান ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
