ভোলায় অসহায় ৩ রোগীর পাশে জেলা প্রশাসন, দেওয়া হলো ৩০ হাজার টাকার চেক
পরীক্ষার ৩ দিন আগে মায়ের মৃত্যু, তবুও জিপিএ-৫!

ভোলা বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ও Bangladesh Islami Chhatrashibir -এর সাথী Tanjin Junaid জীবনের প্রথম বোর্ড পরীক্ষার মাত্র ৩ দিন আগে হারিয়েছেন প্রিয় মাকে। বুকভরা বেদনা নিয়েও বিজ্ঞান বিভাগ থেকে অর্জন করেছেন জিপিএ-৫।
জোনাইদ তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। ছেলের জিপিএ-৫ পাওয়ার আনন্দ নিজের চোখে দেখার স্বপ্ন ছিল মায়ের। কিন্তু ফল প্রকাশের আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। মা-ও ছিলেন ইসলামী আন্দোলনের একজন কর্মী ও ইউনিয়ন দায়িত্বশীলা।
আজ মায়ের স্বপ্ন পূরণ হয়েছে জোনাইদের হাতে জিপিএ-৫। কিন্তু এই আনন্দ ভাগ করে নেওয়ার মানুষটি আর নেই।
সাফল্যে গর্বিত, মায়ের শূন্যতায় গভীরভাবে শোকাহত।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং জোনাইদকে তাঁর মায়ের স্বপ্ন পূরণের তাওফিক দান করুন। আমিন।
