ভোলায় অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
শশীভুষন থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের মূল হোতা ইয়াবা সম্রাট রুবেল সহ দুই মাদককারবারি গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড,ইয়াবা সেবন করা অবস্থায় চিহ্নিত চোর চক্রের মূল হোতা ও ইয়াবা সম্রাট মোঃ রুবেল ফরাজী(২৮) পিতা মোঃ রফিকুল ইসলাম ফরাজী ও মোঃ হৃদয় মুন্সী (২০)পিত-মোঃ ফারুক মুন্সী নামের দুইজনকে ইয়াবা সেবন করার সময় গ্রেপ্তার করেছে শশীভুষন থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়,গত ১৪ জুলাই শুক্রবার সকাল আনুমানিক ৯:৪৫ মিনিটে শশীভুষন থানাধীন কলমির মোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল টিম পরিচালনায় থাকা কালীন গোপন সংবাদের ভিত্তিতে শশীভুষন থানাধীন রসুলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডস্থ বটতলা পাকা রাস্তা ডান পাশে ০২জন ব্যাক্তি অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করিতেছে।
এমন সংবাদপ্রাপ্ত হয়ে অফিসার্স ইনচার্জ শশীভুষন থানা মহোদয় কে মোবাইল ফোনও অভিহিত করে এ এস আই বিপ্লব চক্রবর্তী কং /৭৯০ মোঃ ফরহাদ কং/৮২৫ মোঃ বাবুল কং/৬৩৪ ও কাউসার একদল চৌকস পুলিশ টিম অভিযান চালায়।তারা আরো বলেন পুলিশের অভিযান টের পেয়ে রুবেল ফরাজী ও হৃদয় মুন্সী কৌশল অবলম্বন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের সকল কৌশলকে নশ্চাত করে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই,তাদের সাথে সে সময় কোন মাদকদ্রব্য পাওয়া যায় নি তবে তারা মাদকদ্রব্য সেবন করেছে বলে স্বীকার করেন। আসামি রুবেল ফরাজী ও হৃদয় মুন্সী কে সকাল ১০:৩০মিনিটের সময় পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে আসামি দয় নেশাগ্রস্ত অবস্থায় আছে কিনা তাহা যাচাই-বাছাই করার জন্য উর্ধ্ব আসামিদের কে দুপুর ১২:০০ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরফ্যাশন ভোলা নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার আসামিদের কে ডোপটেস্ট করার পরামর্শ দেন। আসামি ১/রুবেল ফরাজী (২৮)২/ হৃদয় মুন্সী (২০) দ্বয় মেডিকেল টেকনোলজিস্ট Amphetamine (A.M.P) Results Detected পরে রুবেল ফরাজী (২৮) হৃদয় মুন্সী (২০)কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সনের ৩৬(১)১৬ ধারায় অপরাধ করিয়াছে।গ্রেপ্তারকৃত আসামিদেরকে ডোপ টেস্টের রিপোর্ট অনুযায়ী তারা চিহ্নিত মাদককারবারি প্রমাণ হয়।
শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন,দুই মাদককারবারিকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জনগণের স্বার্থে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
