ভোলায় পরিচয়হীন বৃদ্ধার চিকিৎসার দায়িত্বে পুলিশ, নার্স ও জাগরণী ফাউন্ডেশন
ভোলা সদরে ফ্যামিলি কার্ড জরিপে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ

ভোলা প্রতিনিধি:
ভোলা পৌরসভা ও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ কার্যক্রমের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য ২ জনকে সুপারভাইজার পদে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এ পদে আরও ২ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। একই সঙ্গে তথ্য সংগ্রহকারী পদে ১৩ জনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এ পদে ১ জনকে রিজার্ভ এবং ১০ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
অন্যদিকে, ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের জন্য ১৩ জনকে সুপারভাইজার পদে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এ পদে ১ জনকে রিজার্ভ এবং ৮ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
সদর উপজেলার ১৩টি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ১১৭ জন। এ পদে ১২ জনকে রিজার্ভ এবং ৭৮ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস বলেন, পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচিতদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব পালনের মাধ্যমে ভোলা পৌরসভা ও সদর উপজেলার নির্ধারিত এলাকায় ফ্যামিলি কার্ড জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
