তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

মোঃ আরিফুল ইসলম রিয়াজ, স্টাফ রিপোর্টার
ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) হিসেবে যোগ দিয়েছেন ডা. মাহাবুব কবির। এর আগে তিনি চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) হিসেবে দায়িত্ব পালন করেন।
রোববার (৯ আগস্ট) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ডা. মাহাবুব কবির। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে। এ কারণে সেখানে নতুন চিকিৎসক পদায়ন করা হয়েছে। এতে হাসপাতালের চিকিৎসক সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
সিভিল সার্জনের ভাষ্য অনুযায়ী, নতুন চিকিৎসক পদায়নের ফলে তজুমদ্দিনের স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা নিশ্চিত করতে এ পদায়ন সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
