মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নতুন কমিটি ঘোষণা

আরিফুল ইসলাম রিয়াজ, স্টাফ রিপোর্টার
ভোলায় ‘মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত নবগঠিত কমিটিতে আমেনা খানমকে সভাপতি, সোহেলকে সহ-সভাপতি এবং নাছরিন আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, “একে অন্যের হাত ধরি, দারিদ্র্য মুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।
নবগঠিত কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি নতুন নেতৃত্বের মাধ্যমে সংস্থাটি মানবতার সেবায় আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাকছুদুর রহমান নতুন কমিটির সকল সদস্যের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭
সভাপতি আমেনা খানম, সহ-সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক নাছরিন আক্তার নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে আশা করা হয়েছে, নতুন কমিটির নেতৃত্বে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
