ভোলার তজুমদ্দিনে নারী সমাবেশ অনুষ্ঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম। তিনি নারী ও শিশুদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে তথ্যসেবার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় নারীরা অংশ নেন। এ সময় স্বাস্থ্যকর জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সুস্থ, সচেতন ও পরিবেশবান্ধব সমাজ গঠনে নারী ও পরিবারের সদস্যদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক সমাবেশ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
