বোরহানউদ্দিনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বোরহানউদ্দিন সংবাদদাতা ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে বক্তারা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আল-আমিন ও তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। রবিবার (২ আগস্ট) বিকেলে বোরহানগঞ্জ বাজারে পক্ষিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য জসিম উদ্দিন মাতব্বর, আহ্বায়ক সদস্য মো. শফিকুল ইসলাম, নুরুদ্দিন হাওলাদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল বোরহানগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
