ভোলায় বৃত্তিপ্রাপ্ত ৮২ শিক্ষাথীকে সংবর্ধনা

মোঃ আরিফুল ইসলাম রিয়াজ ॥
ভোলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে ভোলা সরকারি মহিলা কলেজ হল রুমের এ সংবধর্না দেয়া হয়। ক্রিয়েটিভ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবিবুল্লাহ’র সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল হালিম, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে সভাপতি অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দীনসহ অন্যান্যরা।
মেধাবীদের মধ্যে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে ২০২৫ সালে অনুষ্ঠিত দেশ ব্যাপী বৃত্তি পরীক্ষায় ক্রিয়েটিভ স্কুল থেকে ট্যালেন্টপুলে ১৮ জন, সাধারণ গ্রেডে ১২ জন ও বিশেষ গ্রেডে ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এছাড়াও প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ৩৭ জন প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে উন্নীত ক্রিয়েটিভ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২ জন শিক্ষার্থী সারা বাংলাদেশের সেরা তালিকার শীর্ষে রয়েছে। সংবধিত হতে পেরে কৃতি শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
