বৃক্ষরোপণে সাজাব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”—ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

বৃক্ষরোপণে সাজাব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”—ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬”। “বৃক্ষরোপণে সাজাব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ, ভোলার যৌথ আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়।
পরিবেশ সুরক্ষায় সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে ভোলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপকূলীয় বন বিভাগ, ভোলার বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোঃ আরিফুল হক বেলাল। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার।
বক্তারা এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সকলকে বেশি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানান।
বৃক্ষমেলায় স্থান পেয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির চারা গাছ। মেলাটি স্থানীয়দের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।
