ভোলায় সামাজিক সংগঠন ‘আলোকযাত্রা’র আত্মপ্রকাশ

শিক্ষা, মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে ভোলায় আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন ‘আলোকযাত্রা’। এ উপলক্ষে আগামী এক বছরের জন্য সংগঠনটির ভোলা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মো. মাসুম মিয়াজী সভাপতি, জাকারিয়া ইসলাম আশিক সিনিয়র সহ-সভাপতি, মাসুদ কাজী সহ-সভাপতি, জুবায়ের হোসেন সাব্বির সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল জিসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মুহাইমিনুল ইসলাম মাহি যুগ্ম সাধারণ সম্পাদক, হাসান মুনতাসির রহমান সাংগঠনিক সম্পাদক, জুবায়ের হোসেন মাহি দপ্তর সম্পাদক, রাকিব হাসান অর্থ ও পরিকল্পনা সম্পাদক, মো. বনি আমিন প্রচার ও প্রকাশনা সম্পাদক, নাইমুর রহমান শিক্ষা ও গবেষণা সম্পাদক, মো. ছোটন বাকলাই স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক, মো. নাইম হাওলাদার পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং মো. তুহিন ও মো. ফয়েজ সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের সভাপতি মো. মাসুম মিয়াজী এবং সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন সাব্বির কমিটির অনুমোদন দেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হাসান মুনতাসির রহমান কমিটির সুপারিশ করেন।
সংগঠনের নেতারা জানান, ভোলা জেলার স্বার্থে শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে ‘আলোকযাত্রা’ কাজ করবে। পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সংগঠনের স্লোগান, “শিক্ষা-মূল্যবোধ এবং নেতৃত্বের খোঁজে, আলোকযাত্রায় আপনাকে স্বাগতম।
