দেশের সব দুধ ও দুগ্ধজাত পণ্যে মিললো মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি
হবিগঞ্জের ঘটনায় ভোলায় এনসিপির বিক্ষোভ সমাবেশ

মো: সোহেল রানা ॥
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচীতে পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা এনসিপি। বুধবার (২৯ জুলাই) বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হবিগঞ্জে সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, কোন অপশক্তি বা হামলা-মামলা দিয়ে এনসিপির নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো: জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. এবিএম নুরুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, আল আমিন মামুন, যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ ও সদর উপজেলা যুব শক্তির আহ্বায়ক আতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার আহ্বায়ক নাসরিন জাহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াসসহ এনসিপির স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
