জলবায়ু অভিযোজন জ্ঞান বিনিময়ে চর কুকরি-মুকরিতে লেসন লার্নিং কর্মশালা
বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে : হাফিজ ইব্রাহিম

স্টাফ রিপোর্টার :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, “এ দেশের ৯০ শতাংশ মানুষ কৃষক। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। এজন্য নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষকের ভাগ্য উন্নয়নে কৃষিকার্ড চালু করেছে। কৃষিকর্ডের মাধ্যমে কৃষকেরা সরকারি ১০টি সেবা পাবেন। কৃষি বিভাগ তথ্য অন্তর্ভুক্তির কাজ করছে। কৃষকেরা কারো মুখাপেক্ষী হবেন না। মঙ্গলবার (২৮ জুলাই) সাড়ে ১২টায় ভোলার দৌলতখানে চরখলিফা ইউনিয়নে হেলিপ্যাডে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত কৃষিকার্ডে তথ্য অন্তর্ভুক্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম বলেন, “নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের ব্যাপারে কঠোর আইন হয়েছে। এজন্য সন্তানের বাবা-মাকে সচেতন হতে হবে। সন্তানকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ শিক্ষাসংশ্লিষ্ট কাজে উৎসাহিত করতে হবে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খামারবাড়ি ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা।
এ সময় জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজুসহ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। এর আগে দৌলতখান পৌরসভায় অনলাইন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাফিজ ইব্রাহিম এমপি। এ সময় তিনি বলেন, পৌরসভার উন্নয়নে নাগরিকদের নিয়মিত পৌর ট্যাক্স দিতে হবে।
