ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাস জব্দ; হেলপার গ্রেপ্তার
বর্তমান সরকার মানুষের কল্যাণেই কাজ করছে : এমপি হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। রবিবার (২৬ জুলাই) বিকালে দৌলতখান উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম বলেন, বিএনপি সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও তিনি আরও বলেন, নির্বাচনের আগের প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতখানে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম চালু করা হচ্ছে। পরে পৃথক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, প্রাথমিক শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা চত্বরে অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফকরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল নেতা রিয়াজ ও জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
