ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

ভোলা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আল-আমিনকে সভাপতি এবং সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শিক্ষার্থী মো. কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মনোনীত করা হয়েছে।
শুক্রবার ভোলা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. হাছনাঈন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. তাহাসান সোহেল স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য ৬ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন অফিস সম্পাদক: মো. শাকিল হোসেন ,অর্থ সম্পাদক: মো. পারভেজ ,ছাত্রকল্যাণ সম্পাদক: মো. আবদুর রহমান ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. ইসমাইল বুখারী।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
