সর্বশেষঃ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পদযাত্রা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পদযাত্রা অনুষ্ঠিত।

‎আজ ১৮ জুলাই’২৬ শনিবার বিকাল ৪ টায় ভোলা সদর হাটখোলা মসজিদ চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে জুলাই জাদুঘর  উন্মুক্তকরণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে” জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন এর সঞ্চালনায় জুলাই পথযাত্রায় উপস্থিত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী,সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ শাহীন,প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মমিন, দাওয়া সম্পাদক ও আহত জুলাই যোদ্ধা মুহাম্মদ ইয়াসিন ঢালী,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ মাঈনউদ্দিন আল আজাদ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ আরেফ বিল্লাহ ওমর, অর্থ ও কল্যাণ সম্পাদক সাকিব আহমেদ জোবায়ের।

‎আরো উপস্থিত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতখানার  সভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, ভোলা সদর থানার উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আবু রায়হান,সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈমুল ইসলাম, ভোলা সদর থানা দক্ষিণ শাখার সহ-সভাপতি মোহাম্মদ আরিফ ও ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাসান সহ জেলা, থানা ও ইউনিয়নের প্রমুখ নেতৃবৃন্দ।

‎জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আজও রাজপথে আন্দোলন করতে হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় এসেও পাঁচ মাসে জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এটি ছাত্র-জনতার প্রত্যাশার সঙ্গে প্রতারণার শামিল।”

তিনি আরও বলেন,“হাজারো শহীদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে অবিলম্বে ‘জুলাই সনদ’ কার্যকর করতে হবে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত এবং ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।”

‎পদযাত্রায় ছাত্র নেতারা তাদের বক্তব্যে বলেন,“জুলাই বিপ্লব কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়; এটি সর্বস্তরের ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থান। তাই এর ইতিহাস বিকৃত বা একক কৃতিত্ব দাবি করার অপচেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

‎তারা আরও বলেন, যারা জুলাই সনদে স্বাক্ষর করে আজ ক্ষমতার অংশীদার হয়েছেন, তাদের উচিত দ্রুত সনদের সব শর্ত বাস্তবায়ন করা। অন্যথায় শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শিত হবে না।

‎সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।