মনপুরায় কৃষককে বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ
কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচি

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন’ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে র্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা ও সচেতনতামূলক আলোচনা সভার বর্ণাঢ্য আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট শাখা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ভোলার বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাটে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক ভোলা শাখার এজিএম পরিমল চন্দ্র বিশ্বাস।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ‘ক্যাশলেস বাংলাদেশ’ এ বিষয়ে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ব্যবস্থাপক মো. মেজবাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুঞ্জেরহাট বাজারের ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব কাজী, মেসার্স ফরাজী স্টোরের স্বত্তাধিকারী আলহাজ নুরে আলম ফরাজী, ডিটিএম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, মেসার্স ভাই, ভাই ট্রেডার্সের স্বত্তাধিকারী মো. সোহেল মিয়া ও সাংবাদিক ডা. গাজী তাহের লিটন প্রমূখ।
