সর্বশেষঃ

চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥
‎কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলার চরফ্যাশন উপজেলায় ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ হাজার বৃক্ষের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ‎মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
উপজেলা কৃষি উপ-সহকারী সানাউল্লাহ আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা। ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এবং দপ্তর সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুঝ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে প্রতীকীভাবে আমন ধানের বীজ, বিভিন্ন সবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার, বৃক্ষের চারা ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।