সর্বশেষঃ

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ভোলার সাইফুল ইসলাম সুমন

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার কৃতী সন্তান মো. সাইফুল ইসলাম সুমন।

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করলে সুপারিশপ্রাপ্তদের তালিকায় স্থান পান তিনি।

সাইফুল ইসলাম সুমনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা গ্রামের তালুকদার বাড়িতে। তিনি মো. শাহে আলম তালুকদার ও মোছা. রোকেয়া বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে মেজো সন্তান।

শিক্ষাজীবনে তিনি ২০১০ সালে চর আইচা হাই স্কুল থেকে এসএসসি এবং ২০১২ সালে রসুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা কলেজ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন।

বর্তমানে তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। চাকরির পাশাপাশি বিসিএসের প্রস্তুতি অব্যাহত রেখে তিনি ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সুমনের এ সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং ভোলার জন্য সুনাম বয়ে আনবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।