এইচএসসির বিশেষ পরীক্ষায় দেশজুড়ে অনুপস্থিত ২ হাজার ৪৭৭ পরীক্ষার্থী
ভোলার বোরহানউদ্দিনে ১০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. ছলিমুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মাদিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার সামনের পাকা সড়ক থেকে দুইজনকে আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চরটিটিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীর মাঝি (৫০) এবং টবগী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নিজাম পন্ডিত (৩০)।
বোরহানউদ্দিন থানার পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
