সর্বশেষঃ

লালমোহনে ব্রীজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত

লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে বালু ভর্তি ট্রাক আয়রন ব্রীজ দিয়ে পারাপারের সময় ব্রীজ ভেঙে ট্রাকের চালক মো. নাইম (২৫) নিহত হয়েছেন। নিহত নাঈম ধলীগৌর নগর ইউনিয়নের চতলা গ্রামের সালাউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ট্রাকের হেলপার মো. আল আমিন (১২)। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নেরম ৮নং ওয়ার্ডের আজহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের উপরের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো: শাহে আলম জানান, মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২.৪০ মিনিটে বালু ভর্তি ট্রাকটি ব্রিজের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার শেষ মাথার আগে হঠাৎ খুব জোরে শব্দ শুনতে পাই। শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বালু ভর্তি ট্রাকটি ব্রীজ ভেঙে খালের পানিতে পড়ে গেছে। আমরা চিৎকার চেচামেচি করলে স্থানীয় অনেক লোকজন আসে। আমরা সকলে দ্রুত ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে প্রেরণ করি। লালমোহন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত মো. আল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে লালমোহন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-র-ই বাংলা মেডিকেল কলেজে রেফার্ড করেন।
স্থানীয় চৌকিদার মো. মহিউদ্দিন মার্শাল, মো. ইব্রাহিম, মাকসুদসহ আরো অনেক জানান, দীর্ঘদিন ধরে ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্য়কর কোন পদক্ষেপ নেয়া হয়নি। এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে দ্রুত সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।