জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় লিগ্যাল এইড কার্যক্রমের অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং বিচারপ্রার্থী অসচ্ছল জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরীফ এ. এম. রেজা জাকের। তিনি লিগ্যাল এইড সেবার কার্যকারিতা বৃদ্ধি, জনসচেতনতা সম্প্রসারণ এবং প্রান্তিক মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার সহ জেলার বিভিন্ন বিচারিক কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, আইনজীবী নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় লিগ্যাল এইডের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সেবাগ্রহীতাদের সংখ্যা বৃদ্ধি এবং আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
