সর্বশেষঃ

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি ॥
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটন তাজের মা জননী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল। লিটন তাজের মায়ের রুহের মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন।
শোক বার্তায় জানানো হয় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য লিটন তাজের মা গত ১০ইজুন বুধবার রাত্র ৯টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৩) বছর। মৃত্যুকালে তিনি স্ব^ামী, ২ ছেলে, ১ কন্যা, ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শোক বার্তায় তারা বলেন, লিটন তাজের মায়ের মৃত্যুতে তার পরিবার যেমন শোকাহত, আমরাও ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবারের প্রতিটি সদস্য শোকাহত। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং তার শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আমিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।