ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুকে ঘিরে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সুপারের
ভোলা সরকারি কলেজে নতুন বাসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে নতুন একটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে বাসটির উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজতর করা এবং তাদের পড়াশোনার পরিবেশ উন্নত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নতুন বাসটি শিক্ষার্থীদের সময় সাশ্রয় করবে এবং একাডেমিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে। তিনি সরকারি সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল বলেন, বাসের সংকটের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। নতুন বাসটি চালু হওয়ায় এ সমস্যা অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নিয়ম মেনে ও সতর্কতার সঙ্গে বাস ব্যবহারের আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজ প্রশাসনের শিক্ষক, শিক্ষার্থী এবং কলেজ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
