তথ্য অফিসের আয়োজনে তজুমুদ্দিনে কৃষক সমাবেশে অনুষ্ঠিত

প্রেস রিলিজ ॥
জেলা তথ্য অফিস ভোলার আয়োজনে তজুমুদ্দিন উপজেলা পরিষদ হলরুমে কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইব্রাহিম আসাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছিম উদ্দিন এবং কৃষি উদ্যোক্তা লাইজু বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, কৃষি নির্ভর অর্থনীতি, জাতীয় উন্নয়নে কৃষক, খামারি ও জেলেদের অবদানের কথা তার বক্তব্যে উল্লেখ করেন। তাই তাদের কল্যাণে সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দশ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
বক্তারা বলেন, কার্ড সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ওপরই নির্ভর করতে হবে। বিশ্বের অনেক দেশে কৃষকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্ড থাকলেও বাংলাদেশেই প্রথম এক কার্ডে একাধিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকৃত কৃষকরাই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। সমাবেশে কৃষকদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ার আহ্বান জানানো হয়। কৃষক সমাবেশের প্রারম্ভে জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে কৃষক কার্ড, কমষি ঋণ মওকুফ, কৃষকই জাতির মেরুদণ্ড এর আলোকে ডকুড্রামা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।